সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার চার নারী নেত্রী। তারা হলেন, জামায়াতে ইসলামী থেকে মারদিয়া মমতাজ, শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, বিএনপি থেকে সানজিদা ইসলাম তুলি এবং নাদিয়া পাঠান পাপন।