যেসব সংশোধন এলো নির্বাচনী আচরণ বিধিমালায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার সংশোধনীর প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সংশোধিত এ বিধিমালা প্রকাশ করা হয়।