অভয়নগরে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক
যশোরের অভয়নগর উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটককালে পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের ধরে গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।