ড্রাম ট্রাকে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, সালিশে ৫ লাখ টাকায় সমঝোতা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম কালিয়াকৈর উপজেলার লস্করচালা গ্রামের নুর উদ্দিনের ছেলে।