মঙ্গলবার, ০৫ মে ২০২৬
| ২২ বৈশাখ ১৪৩৩
বিশ্বের হিমবাহগুলো গলে যাওয়ার বর্তমান গতি অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে শতাধিক শহর আংশিক বা পুরোপুরি পানির নিচে চলে যেতে পারে এমনই ভয়াবহ পূর্বাভাস দিচ্ছেন জলবায়ু বিজ্ঞানীরা। সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো
পৃথিবীর দীর্ঘদিনের প্রাকৃতিক তাপ নিয়ন্ত্রণকেন্দ্র, হিমবাহ বা গ্লেশিয়ারগুলো আর নিরাপদ নেই। সারা বিশ্বের বিজ্ঞানীরা আজ চিন্তিত কারণ বরফে ঢাকা পাহাড়গুলো গলে যাচ্ছে রেকর্ড গতিতে। এই গলন শুধু পাহাড় বা পর্বতের আকৃতি পাল্টে দিচ্ছে না, বরং বদলে দিচ্ছে পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি এবং লাখো মানুষের জীবনধারা।