৮ কোটির চুক্তিতে কুমিল্লার সিংহাসন ছুঁতে চেয়েছিলেন চসিকের সরওয়ার কামাল!
টাকা যেখানে সবকিছু, সেখানে নৈতিকতা এক সস্তা মরীচিকা। অনিয়ম আর দুর্নীতির চোরাবালিতে দাঁড়িয়ে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অন্দরে এবার বেজে উঠেছে লুণ্ঠনের এক নতুন সুর। যেন এক আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা এস. এম. সরওয়ার কামাল। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার মূলে কুঠারাঘাত, ক্ষিপ্র চাঁদাবাজি, স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ এবং সবশেষে আট কোটি টাকার বিনিময়ে জেলা প্রশাসক (ডিসি) হওয়ার এক অবিশ্বাস্য ‘অঙ্গীকারনামা’—সব মিলিয়ে চসিকে যেন চলছে এক রূপকথার মেগা কেলেঙ্কারি।