বগুড়ায় নকল সিগারেট কারখানার ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ
বগুড়ার শিবগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার (১২ জানুয়ারি) রাত দুইটা থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল নয়টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল ও সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। একইসঙ্গে পাঁচজনকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।