র্যাব কর্মকর্তা হত্যা: যৌথ অভিযানের ঘোষণা
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চট্টগ্রামের সলিমপুরে কম্বাইন্ড অপারেশন চালানো হবে এবং প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। বাহিনীর মনোবল ভাঙা যাবে না। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।