সাঈদীর সাক্ষী সুখরঞ্জন অপহরণে জড়িত সাবেক এএসপি ফজলুর গ্রেপ্তার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আসা সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ঢাকায় তার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।