১৬ জনের সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ শুনানি বুধবার
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক দিনেই সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়েছে। মামলায় চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে। সাক্ষ্য শেষে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার (৩ জুন) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ বিষয়টি নিশ্চিত করেছেন।