অনলাইন জুয়া-বেটিং প্রতিরোধে সংসদে বিল, রয়েছে সাজার বিধান
দেশে অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের ক্ষতিকর বিস্তার কঠোরভাবে নিয়ন্ত্রণে এনে দোষীদের সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সংসদ সভাপতিমণ্ডলীর সদস্য জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই ঐতিহাসিক বিলটি সংসদে উত্থাপন করেন।