ভাই হত্যার অভিযোগে সাবেক এমপি প্রার্থী আটক
ফরিদপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী প্রফেসর ডা. গোলাম কবিরের গুলিতে তার আপন ছোট ভাই মিন্টু (৫৫) নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জেলার বোয়ালমারী উপজেলার বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।