আমার অধীনে বন্দি ছিলেন শেখ হাসিনা: সাবেক ব্রিগেডিয়ার আযমী
১৯৮৩ সালে হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের সামরিক শাসনামলে শেখ হাসিনাকে একবার গ্রেপ্তার করা হয়। সে সময় তার সঙ্গে আরও গ্রেপ্তার হন মতিয়া চৌধুরী ও সাহারা খাতুন। গ্রেপ্তারের পর তাদের হেয়ার রোডের একটি বাসায় রাখা হয়। ওই বাসার দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমীর ওপর।