এতদিন যেখানে আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন
রাজধানীর ধানমন্ডিতে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।