ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু
লাতিন আমেরিকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন ইকুয়েডরের সঙ্গে যৌথভাবে একটি সামরিক অভিযান শুরু করেছে। তাদের এ অভিযানের লক্ষ্য চিহ্নিত সন্ত্রাসী সংগঠনগুলো। মার্কিন সাউদার্ন কমান্ডের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।