চা-বাগানে ওয়াশ সুবিধা উন্নয়নে সিটি ব্যাংক-অক্সফাম
সুবিধাবঞ্চিত চা-বাগান জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সুবিধা উন্নয়নে যৌথভাবে কাজ করবে সিটি ব্যাংক ও অক্সফাম ইন বাংলাদেশ। জলবায়ু-সহনশীল সমাধানের মাধ্যমে চা-বাগান জনগোষ্ঠীর ওয়াশ-সংক্রান্ত সংকট মোকাবিলার পাশাপাশি নারী ও কিশোরীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও মর্যাদা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।