৫ হাজার কোটির বিপরীতে আবেদন ৫৬ হাজার কোটির বেশি
প্রথমবারের মতো ২৭৩ দিন মেয়াদি শরীয়াহভিত্তিক বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (শর্ট টার্ম বিজিআইএস) সফলভাবে ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক। ৫ হাজার কোটি টাকার এ সুকুকের বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৫৬ হাজার ৬০৭ কোটি ৬৭ লাখ টাকার বিড জমা পড়েছে, যা ঘোষিত ইস্যু মূল্যের তুলনায় প্রায় ১০.২৯ শতাংশ বেশি।