মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন সুনেত্রা পাওয়ার
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন সুনেত্রা পাওয়ার। অজিত পাওয়ারের মৃত্যুর পর তার স্ত্রী এই দায়িত্ব নিতে যাচ্ছেন। এই সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। তবে অজিত পাওয়ারের কাকা এবং এনসিপি-এসপি প্রধান শরদ পাওয়ার জানান, এ বিষয়ে পাওয়ার পরিবারের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। গত বুধবার সকালে বিমান দুর্ঘটনায় মারা যান অজিত পাওয়ার।