স্বপ্নভঙ্গের রাতেই বাবাকে হারালেন ডিআর কঙ্গোর কোচ
ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের হার তখনও মেনে নিতে পারেননি ডিআর কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। বিশ্বকাপ থেকে বিদায়ের সেই কষ্টের মধ্যেই জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদের মুখোমুখি হন তিনি। ম্যাচ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা পর, সংবাদ সম্মেলন চলাকালেই জানতে পারেন তার বাবা আর বেঁচে নেই।