সিসিটিভিতে ধরা টাইলস মিস্ত্রির কাণ্ড, গ্রেপ্তার ১
বাড়ির নির্মাণকাজ চলছিল। বাইরের লোকজনের আনাগোনা থাকায় প্রায় ২৯ লাখ টাকার স্বর্ণালংকার মাটির নিচে পুঁতে রেখেছিলেন গৃহকর্ত্রী। কিন্তু টাইলস বসানোর সময় মাটি খুঁড়তে গিয়ে সেই স্বর্ণালংকারের সন্ধান পেয়ে যান দুই মিস্ত্রি। পরে সেগুলো নিয়ে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তাদের। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে তাদের পুরো কর্মকাণ্ড। পরে পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে চুরি হওয়া অধিকাংশ স্বর্ণালংকার।