প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে এ সাক্ষাৎ হয়।