বিনা মূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণের বিস্তারিত জানালেন শিক্ষামন্ত্রী
সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী জুলাই থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি ব্যাগ বিতরণ কার্যক্রমের পাইলটিং শুরু হচ্ছে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার (২৯ এপ্রিল) সকালে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।