সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর আনুমানিক পোনে ১টার দিকে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে।