শনিবার, ২২ আগস্ট ২০২৬
| ৭ ভাদ্র ১৪৩৩
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ঢাকার চারদিকে আট লেনের সড়ক নির্মাণ ও রাজধানীর সব নদী সরকার সংস্কারের পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। তিনি বলেন, নগরীর পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে নদী-খাল রক্ষার কোনো বিকল্প নেই।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডা নয়, বরং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য দেশে পরিণত করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসনে সারাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখেই বগুড়ার উন্নয়ন কর্মসূচি পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রাজনৈতিক প্রতিহিংসায় দীর্ঘদিন বগুড়া জেলার উন্নয়ন কর্মসূচি বন্ধ রাখা হয়েছিল বলেও জানান তিনি।
বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটি রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান এবং মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।