ডিবি পরিচয়ে প্রবাসীর স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ২
চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে এক দুবাই ফেরত প্রবাসীর কাছ থেকে ছিনতাই করা স্বর্ণালংকারের একটি অংশ ও নগদ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- সোহেল ওরফে সোহেল রানা (৪০) ও উত্তম চৌধুরী ওরফে রবি চৌধুরী (৪০)।