আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন, কারা পাচ্ছেন
দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানের হাতে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক তুলে দেবেন তিনি।