চার কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার, দুই মাসেই উঠে যাচ্ছে পিচ
শরীয়তপুর পৌরসভায় প্রায় চার কোটি টাকা ব্যয়ে সংস্কার করা একটি গুরুত্বপূর্ণ সড়ক দুই মাস না যেতেই বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও আবার সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।