হলুদ কার্ড নিয়ে দুশ্চিন্তা কমাতে নতুন উদ্যোগ ফিফার
ফুটবল বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়মে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে ফিফা। বিবিসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, একটি নতুন ‘অ্যামনেস্টি’ ব্যবস্থা চালুর কথা ভাবা হচ্ছে, যেখানে টুর্নামেন্টের নির্দিষ্ট দুই ধাপে খেলোয়াড়দের আগের হলুদ কার্ডের হিসাব মুছে দেওয়া হবে।