কোরবানির পশু পরিবহনে জরুরি নির্দেশনা
কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে ট্রাকের সামনে সংশ্লিষ্ট হাটের নাম ও ঠিকানা স্পষ্টভাবে ব্যানারে প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার (১৮ মে) সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।