‘যারা আন্দোলনে ছিল তারাই হাট-ঘাট খাবে’
‘যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে, ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছে, তারাই সকল হাট-ঘাট খাবে। সে যে দলেরই হোক।’ সম্প্রতি কুষ্টিয়ার এক সেচ্ছাসেবক দল নেতার এমনই বক্তব্যের একটি ভিডিও সামাজিকমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্য নিয়ে জেলাজুড়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।