হাতকড়া পরা অবস্থায় চিকিৎসাধীন থাকা সেই আ.লীগ নেতা মারা গেছেন
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মনির ওরফে মনির খান। প্রায় দুই মাস ধরে ঢামেকের পুরাতন বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।