মাকে দাফনের তিন দিন পর আবার হাতকড়া পরে বাবার জানাজায় দুই ভাই
বার্ধক্যজনিত রোগে গত শনিবার মৃত্যু হয় মায়ের। কারাগারে থাকা দুই ভাই প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই সেদিন মায়ের জানাজায় অংশ নেন। গত সোমবার সন্ধ্যায় তাদের বাবার মৃত্যু হয়েছে। এরপর আবারও প্যারোলে মুক্তি পেয়ে গতকাল মঙ্গলবার তারা অংশ নেন বাবার জানাজা ও দাফনে। হাতকড়া পরেই শেষবিদায় জানান বাবাকে।