সংসদ সদস্যের উপস্থিতিতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী দোয়ালিয়া-দেবীপুর এলাকায় ১.১ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগমগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। তবে এই আয়োজন ঘিরে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।