জামায়াত এমপির স্বজনদের বিরুদ্ধে ওসির গাড়িতে হামলার অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলংগীপাড়ায় এঘটনা ঘটে। এতে পুলিশের গাড়ির সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।