সিরাজগঞ্জে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮শ ছাড়াল
সিরাজগঞ্জে দিন দিন বাড়ছে হামের প্রকোপ। জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮শ ছাড়িয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, জেলায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৪ জনে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।