ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর
মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুর করেছেন তার স্বজনেরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের পানিছত্র এলাকায় কে আই হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে হাসপাতালটি সাময়িক বন্ধ ঘোষণা করে।