বিশ্বকাপের আগে তারকা পেসারকে নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া শিবিরে দুশ্চিন্তার মেঘ। টুর্নামেন্ট শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই, এর মধ্যেই বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়নরা। পায়ের পেশির চোট কাটিয়ে উঠতে না পারায় বিশ্বকাপের শুরুর অংশে খেলতে পারবেন না অভিজ্ঞ পেসার জশ হেজেলউড।