বসতবাড়ি থেকে হেলে সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাটের শরণখোলার এক বসতবাড়ি থেকে বন বিভাগ হেলে সাপ উদ্ধার করেছে। মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার চালরায়েন্দা গ্রামের বেল্লাল চৌকিদার বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়। অবমুক্ত করা সাপটি লম্বায় প্রায় ২ ফুট।