হ্যালো ডিসিতে অভিযোগ, মুহূর্তেই পরিষ্কার হলো স্কুলের সামনের ময়লার স্তূপ
‘হ্যালো ডিসি’তে অভিযোগ দেওয়ার পর পরই ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।