রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
| ৫ আশ্বিন ১৪৩৩
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে একই বছরের ১৫ এপ্রিল।
২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি (সোমবার)। একই হিসাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ মার্চ (মঙ্গলবার)। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারভিত্তিক একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাতে জর্ডান নিউজ এ তথ্য জানিয়েছে।
ধর্মপ্রাণ মুসল্লিদের চোখ ২০২৭ সালের ক্যালেন্ডারে। কবে নাগাদ আসন্ন পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে, আর কবেই বা পবিত্র ঈদুল ফিতর পালিত হবে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই।