ঢাকা দক্ষিণ সিটির ২৭ ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিতেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত ঝুঁকিমাত্রার চেয়ে বেশি, যা ডেঙ্গু রোগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গুর সম্ভাব্য বিস্তার রোধে আগামী ৭ জুন থেকে এসব এলাকায় বিশেষ অভিযান হিসেবে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনার ঘোষণা দিয়েছে ডিএসসিসি।