আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ (বুধবার) দুপুর থেকে টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।