৮ টুকরো করে সৌদি প্রবাসীকে হত্যা: মূল অভিযুক্ত ‘প্রেমিকা’ গ্রেপ্তার
রাজধানীর মুগদার আলোচিত সৌদি প্রবাসী মোকাররম (৩৮) হত্যা মামলার প্রধান আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের যৌথ অভিযানে নরসিংদীর শিবপুর থানার জয়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।