আগ্রহের শীর্ষে শাহরুখ খানের ‘কিং’
২০২৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা ভারতীয় সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এখন শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’। জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভান্ডার আইএমডিবি প্রকাশিত বহুল প্রতীক্ষিত ভারতীয় ছবির তালিকায় শীর্ষস্থান দখল করেছে এই অ্যাকশন থ্রিলার।