‘ডোনাল্ড ট্রাম্প’কে লাল গালিচায় বিদায়
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে লাল গালিচায় সংবর্ধনা দিয়ে বিদায় জানিয়েছে নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষ। সোমবার (২৫ মে) বিকেলে রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির মহিষটি নিতে খামারে এলে আয়োজন করা হয় ব্যতিক্রমী এই বিদায়ী অনুষ্ঠানের। এসময় ফার্মজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।