জাবিতে ‘দৃশ্যকল্প’ শীর্ষক দলগত শিল্পকর্ম প্রদর্শনী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫৩তম আবর্তনের আয়োজনে সাত দিনব্যাপী দলগত শিল্পকর্ম প্রদর্শনী ‘দৃশ্যকল্প’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ও মানবিকী অনুষদে এ প্রদর্শনীর উদ্বোধন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।