এবার মধ্যপ্রাচ্য দেখবে ‘ধুরন্ধর’-এর দাপট
বিশ্বব্যাপী ১১০০ কোটির ব্যবসা করেছে ‘ধুরন্ধর’। গত ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই বক্স অফিসে বিজয়রথ ছুটিয়ে খান-কাপুর সাম্রাজ্যের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন রণবীর সিং। তবে দেশে তথা গোটা বিশ্বে এই ছবি ঘিরে তুমুল উন্মাদনা দেখা দিলেও ‘পাকবিরোধী’ প্লটের জেরেই এই ছবি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিষিদ্ধ হয়েছিল।