বিছানা ছাড়া ঘুমায় না ‘নবাব সিরাজউদ্দৌলা’
বিছানা ছাড়া ঘুমায় না ১০৪ কেজি ওজনের ছাগলটি। খাওয়াদাওয়া, হাঁটাচলাতেও আছে আলাদা আভিজাত্য। এসব কারণে পোষা ছাগলটির নাম রাখা হয়েছে ‘নবাব সিরাজউদ্দৌলা’। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর হাজিপাড়া মোড় এলাকার বাসিন্দা হাদিস মিয়া দুই বছর ধরে পরম যত্নে ছাগলটিকে লালন–পালন করছেন। বর্তমানে তার বাড়ির সামনে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। দূরদূরান্ত থেকেও অনেকে ছাগলটি দেখতে আসছেন।