ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’
আসন্ন ঈদুল ফিতরের উৎসবমুখর আবহে বড় পর্দায় আসার কথা ছিল ‘পিনিক’ সিনেমার। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছিলেন সময়ের আলোচিত দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও শবনম বুবলী। তবে সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকা থেকে বাদ পড়েছে।