‘মাইকেল’ ঝড়ে কাঁপছে বিশ্ব
বিশ্বসংগীতের ইতিহাসে মাইকেল জ্যাকসন নামটি এক অনিবার্য বিস্ময়! ২০০৯ সালে মৃত্যুর পরও যার জনপ্রিয়তা কমেনি একটুও, বরং সময়ের সঙ্গে বেড়েছে কৌতূহল, উন্মাদনা আর ভালোবাসা। সেই কিংবদন্তীর জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ২৪ এপ্রিল, আর মুক্তির পরই যেন প্রমাণ করল-‘কিং অব পপ’ এখনও অপ্রতিরোধ্য!